সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

কৃষকেরাই দেশের প্রাণ :

কৃষকেরাই দেশের প্রাণ : শীতের সকাল । ভোরের কুয়াশা এখনো পুরোপুরি বিদায় হয়নি । একদিকে অমন কর্তনের সময় । অন্যদিকে বোরো মৌসুম আগত । জাত কৃষকের দু-দন্ড অবসর নাই । আমি আমরা যখন কম্বল মুড়িয়ে সুখের ঘুমে বিভোর, তখন এই বৃদ্ধ কৃষক কয়েক ঘণ্টার পরিশ্রমে পরিশ্রান্ত, ক্ষুধার্ত । বাসি ঠান্ডা ভাত তরকারী দিয়ে চলছে তার গর্জিয়াস ব্রেকফাস্ট । অভূতপূর্ব, দারুণ এক দৃশ্য না ? হ্যা আপনার আমার কাছে দৃশ্যটা দারুণ বা মনোমুগ্ধকর মনে হতেই পারে । কারণ কম্বলের আলিঙ্গন ছেড়ে একটু ফ্রেশ হয়ে ডিম, পরোটা খেতে খেতে যখন এই দৃশ্যটা দেখবো, তখন এটা দারুণ তো মনে হবেই । ভাই , নিজে জমিতে কাজ করেছেন কখনো ? প্রচন্ড শীতের মধ্যে খালি পায়ে শিশির মাখা ঘাসের উপর দিয়ে ফসলের মাঠ কর্ষণ করেছেন কখনো ? হাঁটু বা কোমর সমান বরফ শীতল পানিতে নেমে ফসলী জমিতে সেচ দিয়েছেন কখনো ? অথচ এটা কৃষকের জণ্য দৈনন্দিন ঘটনা । রোদ, বৃষ্টি অথবা প্রচন্ড শীত সবই কৃষকের জীবনে সমান । তাই আপনার কাছে বিষয়টা সুখের মনে হলেও বাস্তবতা ভিন্ন । এটা কোন পিকনিক নয় বরং জীবন যুদ্ধ । আসুন বন্ধু , কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য দিতে না পারি, মৌলিক অধিকার নিয়ে অন্তত একটু আওয়াজ...

যুগোপযোগী কৃ্ষি ও কৃষক বান্ধব নীতিমালা জরুরী :

একসময় কৃষিকে উপেক্ষা করা হলেও বর্তমান প্রেক্ষাপট ভিন্ন । আমাদের কৃ্ষি গবেষণার মেধাবী বিজ্ঞানীরা নিরলস কাজ করে যাচ্ছেন । নতুন নতুন উচ্চফলনশীল, বন্যা, খরা, লবণ সহনশীল জাত উদ্ভাবন করছেন । কিছূ কিছূ ক্ষেত্রে অসংগতি বা দুর্নীতি থাকলেও কৃ্ষি সম্প্রসারণ বিভাগও মাঠপর্যায়ে কাজ করছে । সরকারী কৃষিবান্ধব অনেক পদক্ষেপই সফলতা পাচ্ছে । যুগের সঙ্গে আধুনিক হয়ে উঠছে দেশের কৃষক সমাজ । শিক্ষিত সমাজও এখন কৃষিতে আগ্রহী হয়ে উঠছে । এক কথায় দেশে একটা কৃ্ষি বিপ্লব চলছে । কিন্ত আমাদের কৃষিবান্ধব নীতিমালা নেই । যেকারণে উৎপাদন করেও প্রতিনিয়ত লোকসান গুনছে কৃষক । তাই এই চলমান কৃ্ষি বিপ্লবকে টেকসই করতে হলে, আরো ব্যাপকহারে উৎপাদন বৃদ্ধি করতে হলে প্রয়োজন যুগোপযোগী কৃ্ষি ও কৃষক বান্ধব নীতিমালা । তাহলেই কেবল আমরা কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হতে পারবো ।

মাছের রোগ বালাই ও প্রতিকার পর্ব ০১

মাছের রোগ বালাই ও প্রতিকার পর্ব ০১----- মাছ চাষে আমরা এখন অনেক এগিয়ে. কিন্তু রোগের প্রাদুর্ভাব আমাদের এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে. প্রায়শ বিভিন্ন রোগে খামার আক্রান্ত হয়ে আমরা মারাত্বক ক্ষতির সন্মুখীন হয়ে পরি. আসছে শীত । এসময় মাছের রোগের প্রাদুর্ভাব বেশী পরিলক্ষিত হয়. তাই আজকে মাছের বিভিন্ন রোগের নাম/আক্রান্ত মাছের প্রজাতি/রোগের লক্ষন ও কারণ/চিকিৎসা ও ঔষধ প্রয়োগ/প্রতিষেধক/প্রতিকার সম্পর্কে নিন্মে কিছু বর্ণনা দেয়ার চেষ্টা করছি------ #ছত্রাক রোগ (সেপ্রোল্গেনিয়াসিস)---- আক্রান্ত মাছের প্রজাতি - রুই জাতীয় ও অন্যান্য চাষ যোগ্য মাছ। রোগের লক্ষন ও কারণ----- আক্রান্ত মাছের ক্ষতস্থানে তুলার ন্যায় ছত্রাক দেখা দেয় এবং পানির স্রোত যখন স্থির হয়ে যায় কিংবা বদ্ধজলায় অথবা হ্যাচারী ট্যাংকে যেখানে অনিষিক্ত ডিমের ব্যাপক সমাগম ঘটে উহাতে ছত্রাক রোগ দ্রুত বিস্তৃতি লাভ করে। এমনি ধরনের প্রাকৃতিক জলাশয়ে প্রায় শতকরা ৯৮ ভাগ মাছের ডিম ক্ষতিগ্রস্ত হয়। সেপ্রোলেগনিয়া প্রজাতি এ রোগের কারণ। চিকিৎসা ও ঔষধ প্রয়োগ----- ক. হ্যাচারিতে লালনকৃত ডিমগুলোকে ২৫০ পিপিএম ফরমালিন দিয়ে ধৌত করা। খ. খাচা এবং পেনে চাষকৃত আক্রান্ত ম...

আবর্জনা যখন উৎকৃষ্ট জৈব সার:

(CAJ) আবর্জনা যখন উৎকৃষ্ট জৈব সার:   বেঁচে থাকার জণ্য প্রতিদিন আমাদের খেতে হয় । আর খাওয়ার জণ্য নিত্যদিনের রান্না জরুরী । তাই মানুষের জীবনের সঙ্গে রান্নাঘর আর উনুনের চিরকালের এক নিবিড় প্রেম । কিন্ত উনুনে হাড়ি বসাতে গেলে কতো কিছুই না প্রয়োজন । চাল , ডাল , পেঁয়াজ , আলু , শাক সবজি আরো কতো কি ? আর এসব উৎপাদন করতে সবথেকে বেশী প্রয়োজন জৈব ও রাসায়নিক সার । তবে রাসায়নিক সারের চেয়ে জৈব সার মাটি ও ফসলের জন্য বেশী উপকারী । আর আমরা খুব সহজেই কিন্ত এই জৈব সার নিজেরা তৈরী করে নিতে পারি । প্রয়োজন শুধু একটু পরিশ্রম । রান্নাঘরের ফেলে দেওয়া যেকোন সবজির খোসা, মাছের আঁশ- কাটা, মোরগ-মুরগির নাড়িভুঁড়ি-হাড়, ভাত, ডাল, রুটি, চা, তরিতরকারি থেকে শুরু করে গাছের পাতা, পুরোনো কাগজ, খড়খুটো, ঘাস সবকিছু থেকে এই জৈব সার তৈরি করা যায়। এ সারকে আবর্জনা সারও বলা যায়। তবে আবর্জনা থেকে এ সার তৈরির বেলায় কিছু নিয়ম কিন্ত আপনাকে মানতে হবে। আর সে নিয়মকানুন কি ? সেটাই নীচে আলোচনা করার চেস্টা করবো । আবর্জনা যেখানে সেখানে না ফেলে একটা নির্দিষ্ট গর্তে ফেলতে হবে। এক মিটার লস্বা X এক মিটার প্রস্থ X এক মিটার গভীর একটি ...

ফলদ চারা গাছ ক্রয় বিক্রয়ে সতর্কতা :

ফলদ চারা গাছ ক্রয় বিক্রয়ে সতর্কতা : সময় বদলেছে । যুগের সঙ্গে আমরাও আধুনিক হয়ে উঠছি । ক্রমশঃ আধুনিক হয়ে উঠছে বাংলার প্রাণভোমরা কৃষক। অনলাইনেই এখন বিভিন্ন পণ্য ক্রয় বিক্রয় হচ্ছে উল্লেখযোগ্য হারে। আমরাও চারা গাছ ক্রয় বিক্রয় করছি । এসব আসলেই ভীষন আনন্দের । কৃষক যতো দ্রুত আধুনিক হবে , তাতো দ্রুত এগিয়ে যাবে আমাদের দেশ । কিন্ত অনলাইনে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিছূ উৎকণ্ঠা সৃস্টি হয়েছে । নতুন জাতের কিছূ ফলের চারার প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধির কারণে একদিকে যেমন এসকল চারা উচ্চ মূল্যে ক্রয়বিক্রয় হচ্ছে , অন্যদিকে গুটিকয়েক অসাধু নার্সারী ব্যবসায়ীর কারণে প্রতারিত হচ্ছে ক্রেতা । এক জাতের নাম বলে অন্য জাতের চারা সরবরাহ করা , নিজস্ব নার্সারীর মাতৃগাছে ফল না আসলেও ( অপরিপক্ক বা পুরুষ গাছ ) সেই মাতৃগাছ থেকে সায়ন সংগ্রহ করে চারা তৈরী করা , নিন্মমানের চারা সরবরাহ করা এগুলো এখন নিত্যদিনের কাজ হয়ে দাড়িয়েছে । যেকারণে ক্রেতা উচ্চমূল্য দিয়ে চারা ক্রয় করেও কাংখিত ফলন পাচ্ছে না । ফলশ্রুতিতে ক্রেতাগণ আগ্রহ হারিয়ে ফেলছেন । আর এর দীর্ঘ্যমেয়াদী প্রভাব পড়তে শুরু করেছে নার্সারী ব্যবসায়ীদের উপর । তাই আমি ক্রেতা...

জৈব কৃ্ষি :

জৈব কৃষি : ইদানিং অর্গানিক কৃ্ষি , জৈব কৃ্ষি , বিষমুক্ত কৃ্ষি নিয়ে অনেক আলোচনা হচ্ছে । আসলেই খুবই জরুরী একটা বিষয় । কারণ বিষযুক্ত কৃ্ষি পণ্য খাবার ফলে আমরা বিভিণ্ণ দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে পড়ছি । ক্রমাগত পুরো জাতী বড় রকমের একটা স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছি । কিন্ত এ থেকে পরিত্রাণের উপায় কি ? সকলেই একটি উত্তর দিচ্ছেন, আর সেটা হলো 'জৈব কৃ্ষি ব্যবস্থা' । কিন্ত মজার ব্যাপার হলো, আমাদের দেশের সচেতন মহল নিজেদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে ভীষণ উদ্বিগ্ন । তাই তারা নিজেরা বাঁচার জণ্য কৃষককে জৈব কৃষির পরামর্শ দিচ্ছেন । খুবই ভালো কথা । কিন্ত কৃষকের কথা কি ভাবছেন আপনি ? কৃষকদের মৌলিক অধিকারগুলো নিয়ে একবারও আওয়াজ তুলেছেন কি ? কৃষিকাজের সঙ্গে যুক্ত লক্ষ লক্ষ মানুষ যে উৎপাদিত পণ্যের নায্যমূল্য না পেয়ে মানবেতর জীবনযাপন করছে, তাদের জণ্য কোন কার্যকরী পদক্ষেপের দাবী করেছেন কি ? নিরাপদ কৃ্ষি উৎপাদন করে কৃষক আপনার মুখে খাদ্য তুলে দেবে, সেটা অবশ্যই ঠিক আছে । কিন্ত নির্ভেজাল খাদ্য খেয়ে আপনার নিজের গর্দান খানা আরো শক্তিশালী করে কৃষকের মাথায় লাঠি চালানোর আগে একবারও কি ভেবেছেন যে , এই ...

জৈষ্ঠ মাসে সবজি চাষীদের করণীয় :

জৈষ্ঠ মাসে সবজি চাষীদের করণীয় : 🌱মাঠে বা বসত বাড়ির আঙ্গিনায় গ্রীষ্মকালীন শাকসবজির পরিচর্যা সতর্কতার সাথ করতে হবে। এ সময় সারের উপরি প্রয়োগ, আগাছা পরিষ্কার, গোড়ায় মাটি তুলে দেয়া, লতা জাতীয় সবজির জন্য বাউনি বা মাচার ব্যবস্থা করা খুব জরুরি। 🌿লতানো সবজির দৈহিক বৃদ্ধি যত বেশি হবে তার ফুল ফল ধারণ ক্ষমতা তত কমে যায়। সেজন্য বেশি বৃদ্ধি সমৃদ্ধ লতার/গাছের ১৫-২০ শতাংশের পাতা লতা কেটে দিলে তাড়াতাড়ি ফুল ও ফল ধরবে। 🍀কুমড়া জাতীয় সব সবজিতে হাত পরাগায়ন বা কৃত্রিম পরাগায়ন অধিক ফলনে দারুণভাবে সহায়তা করবে। গাছে ফুল ধরা শুরু হলে প্রতিদিন ভোরবেলা হাতপরাগায়ন নিশ্চিত করলে ফলন অনেক বেড়ে যাবে। 🍐এ মাসে কুমড়া জাতীয় ফসলে মাছি পোকা দারুন ভাবে ক্ষতি করে থাকে। এক্ষেত্রে জমিতে খুঁটি বসিয়ে খুঁটির মাথায় ফেরোমোন ফাঁদ দিলে বেশ উপকার হয়। 🐞🐜সবজিতে ফল ছিদ্রকারী পোকা, জাব পোকা, বিভিন্ন বিটল পোকা সবুজ পাতা খেয়ে ফেলতে পারে। হাত বাছাই, পোকা ধরার ফাঁদ, ছাই ব্যবহার করে এসব পোকা দমন করা যায়। তাছাড়া আক্রান্ত অংশ কেটে ফেলে এবং সর্বশেষ ব্যবস্থা হিসেবে জৈব বালাইনাশক ব্যবহার করতে হবে। 🌹সকলে সুস্থ্য থাকুন, ভালো থা...

এদেশে কৃষিকাজ এর পুরুস্কার হলো লক্ষ লক্ষ টাকা ঋণ :

এদেশে কৃষিকাজ এর পুরুস্কার হলো লক্ষ লক্ষ টাকা ঋণ :   দেরিতে হলেও মানুষ আজ কিছুটা বুঝতে পেরেছে যে বেঁচে থাকতে হলে খাদ্য কতোটা জরুরী। আর সেই খাদ্য উৎপাদনে কৃ্ষকই আজ একমাত্র আশ্রয় স্থল । কিন্ত ধারবাহিক লোকসান গুনে গুনে কৃষক কৃষিকাজ ছেড়ে দিয়েছে । যে আমি কৃষিকে উদ্বুদ্ধ করার জণ্য শত শত আর্টিকেল লিখেছি, সেই আমি নিজেই এখন কৃ্ষি বিমুখ । আর এর মূল কারণ, দেশে কৃষিবান্ধব পরিবেশ না থাকা । গত বছর কৃষক ৪০০/৪৫০ টাকা মন ধান বিক্রয় করেছে ।মন প্রতি লোকসান গুনতে হয়েছে ১৫০ টাকা । রোগের প্রাদুর্ভাব, বাচ্চা-খাদ্য -ভেকসিন /ঔষধ এর উচ্চ মূল্য, সব মিলিয়ে মোটা অংকের লোকসান । তাই একের পর এক পোল্ট্রি খামার বন্ধ হয়েছে । দুধের দাম কম, অথচ খাবারের দাম চড়া । দুধ বিক্রয় করে মূলধন ফেরৎ পাওয়া কিংবা লাভ তো দুরকা বাত, লেবার খরচ আর গরুর খাদ্যের যোগান দেয়াই খামারিদের পক্ষে অসম্ভব হয়ে দাড়িয়েছে । তাই গরুর সেট সেও ফাঁকা হয়ে যাচ্ছে । এই দেশে #কৃষিকাজ #এর #পুরুস্কার হলো লক্ষ লক্ষ টাকা ঋণ । মাননীয়, মাঠপর্যায়ে এসে দেখে যেতে পারেন । কি হালে আছে দেশের কৃষক । এরপরও কৃ্ষি কাজ কিভাবে করবে ? একই তো দশা বেশীরভাগ কৃষকের ।...

জাতীর এই দুঃসময়ে ভাষন / ওয়াজ ব্যবসায়ী, ডক্টরেট ডিগ্রিধারী বুদ্ধিজীবীগণ কোথায় ?

জাতীর এই দুঃসময়ে ভাষন / ওয়াজ ব্যবসায়ী, ডক্টরেট ডিগ্রিধারী বুদ্ধিজীবীগণ কোথায় ?   মধ্যরাতে ইলেকট্রনিক মিডিয়া, ভোরের প্রিন্টিং মিডিয়া, মাহফিলের প্যান্ডেল, ইউটিউব চ্যানেল টাকার বিনিময়ে তত্ত্বকথা বলে যারা গরম করে রাখেন, চলতি ধারার রাজনীতি থেকে মুক্তি দিতে, নতুন ধারার রাজনীতি দিয়ে জনগনের অধিকার আদায় করে দিতে যারা নির্বাচনের সময়ে মাঠ গরম করেন, গণমানুষের স্বার্থে যারা অন্তপ্রাণ , হাদিস- কোরআনের ব্যাখ্যা দিয়ে যারা কথায় কথায় ফতোয়া দেন, মুসলিম ভাইকেও কাফের বানিয়ে দেন, কোথায় আপনারা ? জাতী আজ স্মরণকালের ভয়াবহ দুঃসময় অতিক্রম করছে । আপনাদের মধুর কথায় মোহিত হয়ে আপনাদের মুখোশ কে যেসকল সরল মানুষগুলো বিশ্বাস করেছিলো, ভালোবেসেছিলো, তারা আজ বিপদগ্রস্ত । আসুন, সরল মানুষের পাশে দাঁড়ান । নইলে এই সরল মানুষেরা আর কখনো আপনাদের বিশ্বাস করবেনা । তাতে লোকসান কিন্ত আপনাদের'ই হবে । কারণ ব্যবসা বন্ধ হয়ে যাবে ।

সচেতনতা'ই হতে পারে কৃষকের মুক্তির একমাত্র পথ :

সচেতনতা'ই হতে পারে কৃষকের মুক্তির একমাত্র পথ : আমরা যারা হতভাগা, অবহেলিত, নিষ্পেষিত, চিরলাঞ্ছিত, শোষিত, হতদরিদ্র কৃষক, তাদের ভাগ্যলিপি কখোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়না। দু একজন কৃষক ব্যাক্তিপর্যায়ে সফল হলেও, বেশিরভাগ কৃষিজীবী পরিবারের চিত্র প্রায় একই । এর জন্য আমাদের রাষ্ট্রব্যবস্থা, সমাজব্যবস্থা, প্রাকৃতিক দূর্যোগ এর সঙ্গে আমরা কৃষকগণ নিজেরাও কম দায়ী নয়। আধুনিক কৃষিতে অনীহা এবং জ্ঞানের অভাব, বর্তমান পরিবর্তিত জলবায়ুতেও পুরাতন বা সনাতন পদ্ধতিতে'ই কৃষিকাজ, ব্যক্তি পর্যায়ে সচেতনার অভাব, সামাজিক ও আঞ্চলিক পর্যায়ে নিজেদের মধ্যে ঐক্য বা একতার অভাব'ই আমাদের ভাগ্য উন্নয়নের প্রধান অন্তরায় । পাশাপাশি উপুর্যপরি প্রাকৃতিক দুর্যোগে ব্যাপকহারে ফসলের ক্ষতিসাধন, ভালো মানের বীজের অভাব, সার ও কীটনাশকের উচ্চমূল্য এবং সঠিক নীতিমালা না থাকায় কৃষক উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য না পেয়ে কৃষকের মেরুদন্ড ভেঙ্গে অচল করে দিয়েছে । কৃষিজীবীদের চোখের সামনে এখন শুধু দুর্ভেদ্য অন্ধকার । প্রায়ই শোনা যাচ্ছে, সুইসাইড নোট লিখে কৃষক আত্মহননের পথ বেছে নিয়েছে । নোটে লেখা থাকে , ''তিনি ঋণগ্রস্থ ...

করোনা মহামারির পরে খাদ্য সংকটের আশংকা :

করোনা মহামারির পরে খাদ্য সংকটের আশংকা : করোনা ভাইরাসের কারনে চলছে লাগাতার লকডাউন । যে কারণে স্থবিরতা বিরাজ করছে সর্বত্র । কৃ্ষি, ডেইরী এবং মৎস্য সেক্টরে যে সকল সমস্যা মাঠ পরিদর্শনের মাধ্যমে জানা যায় এবং তার সমাধান কি ? মাছের পোনা প্রাপ্তিতে সমস্যা - ভবিষ্যৎ মাছের চাহিদা পূরনের জন্য প্রথম প্রয়োজন পোনা সরবরাহ যেটি এখন বন্ধ। হ্যাচারি থেকে পোনা আসছে না। প্রস্তাবিত সমাধান - মন্ত্রাণালয় থেকে অনুমতি দিলেও রাস্তায় প্রতিবন্ধকতা এবং লকডাউনের কারনে চাষীর পুকুরে মাছের পোনা সরবরাহ বন্ধ রয়েছে । হ্যচারী বন্ধ হওয়া - হ্যচারীগুলোর পোনা বাজারে বিক্রি না হওয়ায় হ্যচারীগুলো অার্থিক সংকটে পড়েছে । অনেক হ্যাচারী উৎপাদন বন্ধ রেখে কর্মি ছাটাইয়ে বাধ্য হচ্ছে। একারণে সার্বিকভাবে হ্যচারির প্রোডাকশন কমে যাচ্ছে । পরবর্তীতে চাহিদা বৃদ্ধি পেলেও হয়তো পোনা সরবরাহ করা কঠিন হবে অথবা সম্ভব হবেনা । প্রস্তাবিত সমাধান - অবশ্যই হ্যাচারীগুলোকে সচল রাখা এবং স্বাভাবিক উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করার জণ্য এখনই জরুরী পদক্ষেপ গ্রহণ করা উচিৎ । মৎস্য খামারিরা মারাত্মক সমস্যার সম্মুখীন : একদিকে মাছ বিক্রি করতে পারছেনা। পা...

পশু-পাখি এবং এর প্রয়োজনীয় সামগ্রী বিক্রয় কেন্দ্র--

পশু-পাখি এবং এর প্রয়োজনীয় সামগ্রী বিক্রয় কেন্দ্র-- অনেকেই প্রশ্ন করে থাকেন, খামারে অতীব প্রয়োজনীয় সামগ্রী কোথায় পাওয়া যায় ? তাদের সহ সকল খামারি বন্ধুদের সহযোগীতার মানসে নিচে সংক্ষিপ্ত আকারে কিছু ঠিকানা উল্লেখ করার চেষ্টা করছি।   ঢাকার ফুলবাড়িয়া-বঙ্গবাজার এলাকায় পশুপাখির ঔষধের একটি মার্কেট রয়েছে। মার্কেটটি নিমতলী মিউনিসিপ্যাল মার্কেট। এটি ঢাকা পশু হাসপাতালের পাশেই অবস্থিত। এই মার্কেটে হাঁস-মুরগীসহ গৃহপালিত সকল পশুপাখির ঔষধ, পশুপাখির খাদ্য, কোয়েল পাখি, কোয়েল পাখির ডিম, খাঁচা এবং ১ দিনের লেয়ার ও ব্রয়লার মুরগী পাওয়া যায়। ঠিকানা এবং অবস্থান-- * পশুপাখির ঔষধের মার্কেট,নিমতলী, মিউনিসিপ্যাল মার্কেট, ফুলবাড়িয়া, ঢাকা। মার্কেটে পণ্য সামগ্রীসহ হাঁস-মুরগী, গরু, ছাগল, কোয়েল পাখি এবং মত্স্যজাত খাদ্য এবং ঔষধ পাওয়া যায়. ফ্রেশ, তীর, সানি ও ন্যাশনাল পোল্ট্রি ফিডস, প্যারাগন, কাজী, সিপি, আফতাব ও অন্যান্য হ্যাচারীর ১ দিনের ব্রয়লার, লেয়ার ও কক বাচ্চা এবং কোয়েল পাখি ও হাঁসের বাচ্চা বুকিং নেওয়া হয়. এছাড়া ড্রেসিং মেশিন, ডিমের ট্রে ও বাচ্চা ফুটানোর ইনকিউবেটর মেশিন বিক্রয় করা হয়.কোয়েল পাখি ...

বেগুন চাষ পদ্ধতি ও #বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বেগুণের কিছু জাত এর বর্ণনা-----CAJ পোস্ট : ১ম পর্ব :

বেগুন চাষ পদ্ধতি ও #বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বেগুণের কিছু জাত এর বর্ণনা-----CAJ পোস্ট : ১ম পর্ব : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট / বাংলাদেশ এগ্রিকালচার রিচার্স ইন্সটিউট ( বারি ) উদ্ভাবিত সকল জাতের বীজ বিএডিসি এর প্রতিটি আঞ্চলিক অফিস থেকে নির্ধারিত মূল্যে সরবরাহ করে থাকে । কিন্ত কৃষক না জানার কারণে , কম মূল্যে এসকল উন্নত জাতের বীজ সংগ্রহ করতে পারছে না । আবার কোন কোন ক্ষেত্রে বিএডিসি কর্মকর্তাদের অসহযোগিতা, উদাসিনতা লক্ষণীয় । তাই সকল কৃষকের কাছে অনুরোধ, আপনারা বিএডিসি থেকে বীজ কিনবেন এবং সমস্যা হলে উর্ধতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করবেন । বেগুনের বপন/রোপণ প্রযুক্তি---- বীজ হারঃ---- এক বিঘা জমিতে চারা লাগানোর জন্য ১৩-১৮ গ্রাম (১০ ফুট × ৩.২৫ ফুট বীজতলায় ৮ গ্রাম) বীজ লাগে। বীজ বপন সময় ও পদ্ধতিঃ----শীতকালীন = আগস্টের শেষ থেকে মধ্য অক্টোবর পর্যন্ত (মধ্য শ্রাবন থেকে আশ্বিন মাস) বর্ষাকালীন =জানুয়ারীর প্রথম থেকে মধ্য এপ্রিল পর্যন্ত (মধ্য পৌষ) বেড করে বীজ ছিটিয়ে দিতে হবে । চারার বয়সঃ---- ৩০-৩৫ দিন বয়সের চারা উপযুক্ত (৫-৬ টি পাতা)। তবে ২ মাস পর্যন্ত লাগানো য...

সবজি ও ফল চাষের বারো মাসের পঞ্জিকা:,

সবজি ও ফল চাষের বারো মাসের পঞ্জিকা- - আমাদের দেশে সাধারণত ঋতু বা মৌসুম ছ’টি। আর কৃষির মৌসুম তিনটি- খরিফ-১, খরিফ-২ ও রবি। উৎপাদনের ওপর ভিত্তি করে যদিও কৃষি মৌসুমকে তিনভাগে ভাগ করা হয়েছে, কিন্তু ভৌগোলিক অবস্থান, আবহাওয়া, জলবায়ু এবং আমাদের প্রয়োজনের তাগিদে প্রতি মাসের প্রতিটি দিনই কিছু না কিছু কৃষি কাজ করতে হয়। চাষিরা নিজস্ব চিন্তা ধারা, চাহিদা ও আর্থিক দিক বিবেচনা করে নিজের মত প্রতিদিনের কাজ গুলোকে সাজিয়ে নিবেন ও বাস্তবে রূপ দেবেন।  ক্লিক করুন: বেগুন চাষ পদ্ধতি : https://smartfarmeralaminjuel.blogspot.com/2020/01/caj.html পশু পাখি ও তাদের প্রয়োজনীয় সামগ্রী ক্রয় : https://smartfarmeralaminjuel.blogspot.com/2020/01/blog-post.html https://smartfarmeralaminjuel.blogspot.com/2020/01/blog-post_22.html বৈশাখ (মধ্য এপ্রিল-মধ্য মে): লালশাক, গিমাকলমি, ডাঁটা, পাতাপেঁয়াজ, পাটশাক, বেগুন, মরিচ, আদা, হলুদ, ঢেঁড়স বীজ বপন এর উত্তম সময় . সঙ্গে গ্রীষ্মকালীন টমেটো চারা রোপণ করতে হবে । মিষ্টিকুমড়া, করলা, ধুন্দুল, ঝিঙা, চিচিংগা, চালকুমড়া, শসার মাচা তৈরি, চারা উৎপাদন করতে হবে . কুমড়া জাতীয় সব...