সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ব্লগ সেটিংস : ব্লগ ডিসক্রিপশন (Blog Search Description )

ব্লগ সেটিংস : ব্লগ ডিসক্রিপশন (Blog Search Description ) আস্সালামুআলাইকুম। আশা করছি সকলে ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। ব্লগ তৈরী, ব্লগ সেটিংস নিয়ে আমরা একটা ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করছি, আজ সেটিংস এর শেষ ধাপে আলোচনা করবো ইনশাআল্লাহ। ব্লগ ডিসক্রিপশন (Blog Search Description ): একটি ব্লগ ডিসক্রিপশন হলো একটি সংক্ষিপ্ত পরিচিতি বা বর্ণনা, যা একটি ব্লগের সাথে সংযোগ থাকতে পারে। এটি ব্লগ পাঠকদের বক্তব্য, বিষয়সমূহ এবং লেখকের আদর্শ, লক্ষ্য ইত্যাদি সম্পর্কে সংক্ষেপে বলে দেয়। একটি ব্লগ ডিসক্রিপশন অন্যান্য মাধ্যমগুলির মধ্যে বিভিন্নভাবে পার্থক্য রাখতে পারে। ব্লগ ডিসক্রিপশন একটি সংক্ষিপ্ত প্যারাগ্রাফ হতে পারে বা একটি ছবির ক্ষেত্রে হতে পারে। বিষয়বস্তু, স্টাইল এবং কথার ধরণ বিভিন্ন ব্লগ পোস্টের মধ্যে বিভিন্ন রকম করা যেতে পারে।  ব্লগ ডিসক্রিপশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যা পাঠকদের আকর্ষণ করতে সাহায্য করে। এটি আকর্ষণীয়া হলে ব্লগের বিষয়সমূহের বা লেখকের মতামতের প্রকাশ সম্পর্কে পাঠকের সাম্যক ধারণা তৈরি করতে পারে। এটি ব্লগের বিভিন্ন দিক প্রকাশে সাহায্য করে, সংক্ষেপে একটি আক...

ব্লগ সেটিংস / ব্লকে প্রাইভেসি সেটিংস ( Privacy Settings )

ব্লগ নিয়ে ধারাবাহিক আলোচনা করছি বিগত কয়েকটা পোষ্টে। এরপর আলোচনা চলছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে, যাতে আমরা পরিপূর্ণ ভাবে একজন ব্লগার হিসেবে নিজেদের পরিচিতি, অবস্থান তৈরী করতে পারি।  আজকে আলোচনার বিষয়বস্তুগুলো নিন্মে কোটেশন আকারে তুলে ধরা হলো। ব্লগ প্রাইভেসি সেটিংস ( Privacy Settings ) ব্লগ প্রাইভেসি সেটিংস একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা আপনার ব্লগের প্রকাশের নিয়মাবলী এবং ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিশ্চিত করে। ব্লগ প্রাইভেসি সেটিংস আপনাকে নির্দিষ্ট করতে দেয় যে কেমন ব্যবহারকারীগণ আপনার ব্লগে প্রবেশ করতে পারবে এবং তাদের কি ধরণের অ্যাক্সেস থাকবে। আপনি প্রাইভেসি সেটিংস মাধ্যমে নির্দিষ্ট করতে পারেন কোন ব্যক্তিগত তথ্য দেখাবেন এবং কোন তথ্য গোপন রাখবেন। কয়েকটি সাধারণ ব্লগ প্রাইভেসি সেটিংস নিম্নরূপঃ পাবলিক (Public) : এই সেটিংয়ে আপনার সমস্ত ব্লগ পোস্ট সাধারণ ব্যবহারকারীরা দেখতে পারবে। যে কেউ আপনার ব্লগে প্রবেশ করতে পারবে এবং সমস্ত ব্লগ পোস্ট পড়তে পারবে। প্রাইভেট ( Private ): এই সেটিংয়ে নির্দিষ্ট ব্যবহারকারীদের অ্যাক্সেস প্রদনের অনুমতি দিয়ে থাকে। কে...

ব্লগে ভাষা নির্বাচন (Language Settings)

ব্লগে ভাষা নির্বাচন (Language Settings): আমরা বিগত দিনগুলোতে ধারাবাহিক ভাবে ব্লগ সম্পর্কে জানতে বা জানাতে চেষ্টা করছি। একজন সফল ব্লগার হতে হলে, ব্লগ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের বিকল্প নাই। আর আমরা যখন ব্লগ সম্পর্কে ভালোভাবে জানতে সক্ষম হবো, তখন একজন ভালো ব্লগার হিসেবে নিজের পরিচিতি অর্জন করতে পারবো। পাশাপাশি এই ব্লগের মাধ্যমেই রোজগারের ব্যবস্থা করতে পারবো। যাহোক আমরা ব্লগ সেটিংস নিয়ে ধারাবাহিক আলোচনা করছি। আজকে তারই অংশ হিসেবে জানবো ব্লগে ভাষা, এডাল্ট বাটন সেটিংস এবং ফেভিকন সেটিংস নিয়ে। ভাষা সেটিংস ( Language Settings ): আপনি আপনার ব্লগে যে ভাষা সেটিংস কনফিগার করতে চান, সেটিংসটি ব্লগটির প্ল্যাটফর্ম এর উপর নির্ভর করবে। নীচে কিছু প্রমিনেন্ট ব্লগিং প্ল্যাটফর্মের উদাহরণ দেয়া হল। WordPress : যদি আপনি WordPress ব্লগ চালান, তবে আপনি ভাষা সেটিংসগুলি নির্ধারণ করতে এখানে নেভিগেট করতে পারেন: ড্যাশবোর্ডে লগ ইন করুন। 'Settings' অপশনে যান এবং 'General baton🧐' ক্লিক করুন। 'Site Language' সেকশনে পছন্দমত ভাষা নির্বাচন করুন। 'Save Chang...

ব্লগ সেটিংস কিভাবে করতে হয় ?

ব্লগ সেটিংস কিভাবে করতে হয় ? আমরা যা কিছুই করিনা কেন সবকিছুরই একটা নিয়ন্ত্রণ ক্ষমতা আছে ৷ যেমন আমাদের মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, টেলিভিশন, ফেসবুক, টুইটার ইত্যাদি তার সেটিংস অপশন দ্বারা নিয়ন্ত্রিত ৷ তেমনি ব্লগেরও সেটিংস অপশন রয়েছে যার দ্বারা পুরো ওয়েব সাইটি নিয়ন্ত্রিত হয় ৷ আর ব্লগের সেটিংস গুলো ভালোভাবে করতে না জানলে একজন ব্লগার শত পরিশ্রম করে একটা আর্টিকেল লিখলেও কোন লাভ হবে না ৷ কারণ সেটিংস সফল ভাবে না হলে গুগল সার্চে সর্বদা Error! 404 দেখাবে৷ তাই দক্ষতার সাথে একটি ব্লগ লিখার জন্য সেটিংস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের জেনে নিতে হবে, সেটিংস কিভাবে করতে হয়। পূর্বের লেখাগুলোতে ধারাবাহিক ভাবে আলোচনা করেছি-- ব্লগ কি? কিভাবে ব্লগ তৈরী করতে হয়? https://smartfarmeralaminjuel.blogspot.com/2023/06/blog-post_9.html ব্লগে কিভাবে ডোমেইন হোস্টিং করতে হয় ? https://smartfarmeralaminjuel.blogspot.com/2023/06/blog-post_11.html ব্লগ কিভাবে লিখতে হয়? https://smartfarmeralaminjuel.blogspot.com/2023/06/blog-post_77.html আজকে আলোচনা করবো, ব্লগ সেটিংস নিয়ে। ব্লগ সেটিংস এর বেশ কিছু গুরুত্বপূর্ণ ...

ব্লক কিভাবে লিখতে হয় ?

  ব্লক কিভাবে লিখতে হয় ?  আস্সালামুআলাইকুম। আশা করছি সকলে ভালো রয়েছেন। বিগত পোষ্টে ব্লগ তৈরী এরপরে ব্লগের ডোমেইন হোস্টিং নিয়ে ধারাবাহিক আলোচনা করেছি। সে বিষয় নিয়ে বিস্তারিত জানতে নিন্মে দেয়া লিঙ্ক ক্লিক করে দেখে নিতে পারেন। https://smartfarmeralaminjuel.blogspot.com/2023/06/blog-post_9.html  https://smartfarmeralaminjuel.blogspot.com/2023/06/blog-post_11.html আজকে আলোচনা করার চেষ্টা করবো ব্লগ লেখার পদ্ধতি নিয়ে। একটি সফল ব্লক রাইটার হতে হলে বা ব্লগ লিখতে হলে নিম্নলিখিত ধাপ গুলো অনুসরণ করতে হয়:  ১.বিষয়বস্তু বাছাই করুন: ব্লক লেখা শুরু করার আগে একটি মৌলিক বিষয় বাছাই করুন। যদি আপনি আগে থেকে কোনও বিষয় নির্বাচন না করে থাকেন, তবে সেটি চিন্তা করুন বা একটি নতুন বিষয় নির্বাচন করুন। আপনি একটি বিষয় নির্বাচন করার সময় বিবেচনা করতে হবে যে, কোন বিষয়টি আপনার পাঠকদের আকর্ষণ করবে এবং স্বতন্ত্র ও উপকারী তথ্য হয়ে উঠবে। ২.পর্যাপ্ত তথ্য সংগ্রহ করুন: নির্দিষ্ট বিষয় বাছাই করার পরে, পর্যায়ক্রমে সম্পূর্ণ ব্লকটি লিখতে যাওয়ার আগে বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করুন। প্রাথমিকভাবে ধারণা বা তথ্য ন...

কিভাবে ব্লগে ডোমেইন হোস্টিং করা হয় ?

কিভাবে আপনার ব্লগে ডোমেইন হোস্টিং করবেন ? ওয়েবসাইট বা ব্লগে ডোমেইন হোস্টিং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ ডোমেইন হোস্টিং ব্যাতিত ব্লগ ভিজিবল হওয়া প্রায় অসম্ভব। নিন্মলিখিত পদ্ধতি অনুসরণ করে আপনি আপনার ব্লগে সফলভাবে ডোমেইন হোস্টিং করতে পারবেন। ০১. কিভাবে ডোমেইন নিবন্ধন করবেন ? প্রথমে, একটি ডোমেইন নাম নির্বাচন করুন যা আপনার ব্লগের নামকে প্রতিষ্ঠা করবে। তারপর আপনার ব্লগের জন্য একটি ডোমেইন নিবন্ধন করতে হবে। ডোমেইন হলো আপনার ওয়েবসাইটের ঠিকানা, যার মাধ্যমে ব্যবহারকারীরা আপনার সাইটে প্রবেশ করতে পারবেন। ডোমেইন অনুযায়ী আপনি .com, .net, .org ইত্যাদি সাফল্যের সঙ্গে নিবন্ধন করতে পারেন। আপনি ডোমেইন নিবন্ধন করতে পারেন বিভিন্ন ডোমেইন রেজিস্ট্রার সাইটের মাধ্যমে, যেমন GoDaddy, Namecheap, ইত্যাদি। সেখানে আপনি পছন্দমত একটি ডোমেইন নাম নির্বাচন করে নিতে পারেন। ২. হোস্টিং পরিষেবা নির্বাচন: ডোমেইন নিবন্ধন হলে, পরবর্তীতে একটি হোস্টিং পরিষেবা নির্বাচন করতে হবে। হোস্টিং পরিষেবা আপনার ওয়েবসাইটের ফাইল, ডেটাবেস, ইমেল এবং অন্যান্য বিষয়গুলির স্থান সরবরাহ করে। ডোমেইন হোস্টিং সংস্থাগুলির বেশ কিছ...

ব্লগ কি? কিভাবে ব্লগ তৈরী করতে হয় ?

  ব্লগ কি? কিভাবে ব্লগ তৈরী করতে হয় ? বর্তমান সময়ে আমরা মিডিয়ার যুগে বসবাস করছি। যেখানে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে পুরো পৃথিবীর সঙ্গে সংযুক্ত রয়েছি। আমাদের দৈনন্দিন জীবনের একটি বড় অংশ হয়ে উঠেছে প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্লাটফর্ম। আর জনপ্ৰিয় প্লাটফর্মগুলোর মধ্যে ব্লগ অন্যতম। আজকের আলোচনা সেই ব্লগ নিয়ে। প্রথমে জানবো ব্লগ কি? ব্লগ হলো একটি ওয়েবসাইট বা ওয়েবপৃষ্ঠা, যেখানে লেখকদের নিজস্ব মতামত, অভিজ্ঞতা, অধ্যয়ন, বিচার এবং আরও অনেক ধরনের সামগ্রী প্রকাশ করা হয়। ব্লগগুলি সাধারণত সাময়িক চিঠিপত্রের মত বিশেষ ক্ষেত্রে লিখিত, এবং একটি প্রকাশক দ্বারা সংযোজিত হয়। তাহলে আমরা জানলাম ব্লগ কি। এবার একটি ব্লগ তৈরিতে যে ধাপগুলো অতিক্রম করতে হয়, সেটা নিয়ে কিছু আলোচনা করবো। ব্লগ তৈরি করতে আপনাকে নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে : ০১. ওয়েবহোস্টিং এবং ডোমেইন নেওয়া: প্রথমে আপনার ব্লগের জন্য একটি ওয়েবহোস্টিং প্ল্যান এবং ডোমেইন নিয়ে নিতে হবে। ওয়েবহোস্টিং সার্ভারটি আপনার ওয়েবসাইটের ফাইলগুলি সংরক্ষণ করবে এবং ডোমেইনটি হলো আপনার ওয়েবসাইটের ঠিকানা (URL)। ০২. ব্লগিং প্ল্যাটফর্ম পছ...

কথায় কর্মে প্রচলিত #শিরক : পর্ব ০৫

কথায় কর্মে প্রচলিত #শিরক : ( কোন দিন, তারিখ, স্থান, গাছ বা প্রাণীতে অমঙ্গল মনে করা )   দৈনন্দিন জীবনে বিভিন্ন কর্মে জড়িয়ে রয়েছি। পারিবারিক, সামাজিক বা জীবিকার জন্য আমাদের হাজারো রকমের কাজ করতে হয়। এসব কর্ম সাধন করতে গিয়ে আমরা সবসময় যে সফল হয়ে থাকি, তা কিন্তু নয়। ব্যর্থতাও কখনো কখনো বরণ করতে হয়। আর এই ব্যর্থতাকে যাতে এড়িয়ে চলতে পারি, সেজন্য আমরা সমাজের প্রচলিত কিছু নিয়ম মেনে থাকি। যেমন, ১: শনিবার অমঙ্গল ভেবে কোন শুভ কাজ শুরু না করা। ২: রবিবার বাঁশ না কাঁটা ৩: ব্যবসা প্রতিষ্ঠানে অথবা ঘরে প্রবেশের সময় হাত দিয়ে সালাম করা বা চুমু খাওয়া, ৪:চলার পথে কোন মানুষ,প্রাণী বা গাছকে অশুভ মনে করে তাকে এড়িয়ে চলা, ৫: ঘর থেকে বের হবার সময় হোঁচট খেলে সামনে বিপদ রয়েছে মনে করা ইত্যাদি। #নাউযুবিল্লাহ, এর সবগুলোই শিরক। ভালো-মন্দ, শুভ - অশুভ, লাভ- লোকসান, বিপদ -আপদ এর সবকিছুর নির্ধারন করার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। কোন কাজ শুরু করার পূর্বে, "মহান সৃষ্টিকর্তা সমস্ত ফয়সালার একমাত্র মালিক" মেনে তার নামে শুরু করাই ঈমান। এখানে অন্য কাউকে এবিষয়ে ক্ষমতাবান মনে করা স্পষ্ট #শিরক। হে রাব্বুল আ'লামিন, আ...

কথায় কর্মে প্রচলিত #শিরক : পর্ব ০৪

কথায় কর্মে প্রচলিত #শিরক : পর্ব ০৪ আমরা বিভিন্ন সময় নিজের কথা বা কর্মকে সত্যি প্রমান করতে কসম বা শপথ করে থাকি। বিভিন্ন নামে যেমন বাবা-মায়ের নামে, সন্তানের নামে, পীরের নামে, মসজিদের নামে ইত্যাদি শপথ/কসম সমাজে প্রচলিত রয়েছে। কিন্তু আল্লাহ ব্যতীত অন্য কারো/কিছুর নামে শপথ করা শিরক। হযরত সাঈদ ইবনে আবূ উবাইদাহ (রহ) থেকে বর্ণিত, তিনি বলেন- আব্দুল্লাহ ইবনে উমার (রা) এক ব্যক্তিকে এভাবে শপথ করতে শুনলেন, ‘'না! এ কাবার শপথ।’' তখন ইবনে উমার (রা) তাঁকে বললেন, আমি রাসূলুল্লাহ (সা:)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে শপথ করলো, সে শিরক করলো। (সুনানে আবু দাউদ, হাদিস ৩২৫১)। পোস্ট ট্যাগ : কথায় শিরক কর্মে শিরক আকিদায় শিরক  আল্লাহ আমাদেরকে ইসলামের সহীহ বুঝ দান করুন-- আমিন।

কথায় কর্মে প্রচলিত #শিরক : পর্ব ০৩

  কথায় কর্মে প্রচলিত #শিরক : পর্ব ০৩ আমরা দুনিয়ার বিভিন্ন প্রয়োজনে একজন অন্যজনকে সহযোগিতা করে থাকি। কখনো কখনো কারো কাছ থেকে অধিক সহযোগিতা,সহানুভূতি পেতে আমরা তাকে বিভিন্ন কথা দিয়ে আকৃষ্ট করার চেষ্টা করি। আবার অনুপায় হয়েও এমন কথা বলে থাকি যে, "ওপরে আল্লাহ্ নিচে আপনি"। #নাউযুবিল্লাহ।। এমন কথা বলার মাধ্যমে মূলত আমরা তাকে বুঝাতে চাই যে, আপনি চাইলেই আমার কাজটা হয়ে যাবে। এমন কথা বলার মাধ্যমে আমরা নিজের অজান্তেই বড় শিরক করছি।  কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া কি কিছুই হয়? হওয়া সম্ভব? না, মোটেই সম্ভব নয়। #আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, وَمَا تَشَاءُونَ إِلَّا أَن يَشَاءَ اللَّهُ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا ‘‘তোমরা আল্লাহ তা‘আলার ইচ্ছার বাইরে কিছুই ইচ্ছা করতে পারো না। আল্লাহ সর্বজ্ঞ ও সুবিজ্ঞ’’। (সূরা দাহার: ৩১) #আল্লাহ তা‘আলা সূরা তাকবীরের ২৯ নং আয়াতে বলেন, وَمَا تَشَاءُونَ إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ ‘‘তোমরা আল্লাহ রাববুল আ'লামীনের ইচ্ছার বাইরে কোনোই ইচ্ছা করতে পারো না’’। #আল্লাহ তা‘আলা সূরা আনআমের ৩৯ নং আয়াতে বলেন, مَن يَشَإِ اللَّهُ يُضْلِلْهُ وَمَن يَشَأْ ...

কথায় কর্মে প্রচলিত #শিরক : পর্ব ০২

কথায় কর্মে প্রচলিত #শিরক : পর্ব ০২ কেউ যদি আমাদের প্রশ্ন করে, কেমন আছেন ? তাহলে আমরা অনেকেই বলি, আপনার দোয়ায় অথবা মা-বাবার দোয়ায় অথবা পীর-মুর্শিদের দোয়ায় ভালো আছি। "নাউযুবিল্লাহ", এটা বলাই শিরক। সকলে দোয়া করতে পারে ঠিকই। কিন্তু সেই দোয়া কি ভালো রাখার ক্ষমতা রাখে ? কেউ আমার জন্য দোয়া করলো, সেজন্য আল্লাহ কি আমাকে ভালো রাখতে বাধ্য ? অবশ্যই না, বরং ভালো বা মন্দ রাখার একমাত্র মালিক আল্লাহ। বরং আল্লাহ ভালো রেখেছেন "আলহামদুলিল্লাহ", এটা বলাই বিশুদ্ধ। হে রাব্বুল আ'লামীন, আমাদের সহীহ ও সরল পথে চলার তৌফিক দান করুন -- আমিন।

কথায় কথায় #শিরক : (পর্ব ০১)

কথায় কথায় #শিরক : (পর্ব ০১) আমরা বিভিন্ন কাজ শুরুর সময় হুট করেই বলে ফেলি, "শুরু তো করলাম বাকিটা আল্লাহর হাতে"। অবচেতন মনে আমরা প্রায় সকলে এই ধরণের কথা বলে থাকি। তবে শরীয়তের দৃষ্টিতে কথাটি শিরক মিশ্রিত একটি কথা। যা কবীরা গুনাহের সমান। কারণ বাকিটা নয়,  পুরোটাই একমাত্র আল্লাহর হাতে। বরং আমাদের হাতে কিছুই নেই। আমরা আল্লাহ তৌফিক দান করলে চেষ্টা করতে পারি মাত্র। তাই এমন কথা বলার জন্য অবশ্যই তাওবা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে সহীহ বুঝ দান করুন।

তেল ছাড়া খাসির গোস্ত ভুনা রেসিপি ---

আজকাল আমরা অনেকেই স্বাস্থ্য সচেতন। নিজের এবং পরিবারের সদস্যদের সুস্থ্য রাখতে কতো কিছুই করছি আমরা। তৈলাক্ত খাবার এড়িয়ে চলছি অনেকে। আবার অনেকের ধারণা, তেল ছাড়া রান্না হয়না। হলেও রান্না সুস্বাদু হবেনা। আসলে কথাটা সম্পূর্ণ ভুল। আজকে আমি আপনাদের তেল ছাড়া মজাদার খাসির গোস্ত রান্নার রেসিপি জানাবো।  উপকরণ :  খাসির মাংস (দেড় কেজি ), লবণ পরিমাণ মতো, ঘি ২ চা চামচ, পেঁয়াজবাটা আধ কাপ,আদাবাটা ২ টেবিল চামচ, এলাচ ৪টি, রসুনবাটা ১ চা চামচ, দারচিনি ৪ টুকরো , ধনেগুড়া ১ চা চামচ, তেজপাতা ২টি, পেস্তাবাটা ১ টেবিল চামচ, পোস্তদানা বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজকুঁচি ২ কাপ, দুধ ১ কাপ, জায়ফল জয়ত্রির গুরো আধ চা চামচ, কাঁচা লংকা ৮ টি, গরম মসলার গুরো ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ,গোলাপজল ১ চা চামচ, টকদই ১ কাপ, সাদা গোলমরিচের গুরো ১ চা চামচ, হলুদ গুড়া দের চা চামচ, মরিচ গুড়া ২ চা চামচ ( ঝাল বেশি খেলে প্রয়োজন মতো ), পাকা টমেটো ৪ টা ( স্লাইস করা )। প্রণালী :  মাংস, সাদা গোলমরিচের গুরো , জায়ফল জয়ত্রির গুরো , টকদই দিয়ে ভালোভাবে মাখিয়ে ১ ঘণ্টা রেখে দিন।  এরপর প্রথমে কুকিং প্যানে ঘি গরম দিয়ে এর মধ্যে  পে...

দুর্বল কৃষি ব্যবস্থাপনায় নিঃশ্ব দেশের কৃষক :

দুর্বল কৃষি ব্যবস্থাপনায় নিঃশ্ব দেশের কৃষক : কৃষি নিয়ে অনেকদিন কিছু লিখিনা। লিখতে ইচ্ছে করেনা। কারণ কৃষি উদ্যোগতা তৈরী করে লাভ নেই। কারণ লক্ষ যুবক হৃদয়ে আশা নিয়ে কৃষিতে অর্থ বিনিয়োগ করে এখন সর্বশান্ত। নিজের মূলধন খুইয়ে ঋণগ্রস্থ হয়ে পড়েছে। পরিবার অসহায় জীবন যাপন করছে। তাহলে কেন কৃষিতে অধিকাংশ উদ্যোগতা লোকসান দিচ্ছে? এর প্রকৃত কারণ কি? এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- দুর্বল কৃষি ব্যবস্থাপনা, কৃষি অফিসের সঙ্গে কৃষকদের সমন্বয়হীনতা, সার - কীটনাশক সহ কৃষি উপকরণের চড়া মূল্য, কৃষকের উৎপাদিত কৃষিপণ্য ন্যায্যমূল্য না পাওয়া, প্রাকৃতিক দুর্যোগ, কৃষকের মূলধনের অপ্রতুলতা, মানসম্পন্ন কৃষি উপকরণের অভাব, উৎপাদিত কৃষিপণ্যের মান নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকা, কৃষিপণ্য পরিবহন ও বাজারজাতকরণে দুর্বল অবকাঠামো, কৃষিজাত পণ্যের সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে অপর্যাপ্ততা। কৃষকদের বিদ্যমান সমস্যা সমাধানে সরকার বাস্তবসম্মত কার্যকরী উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন না করলে, কৃষকদের ভাগ্য উন্নয়ন অসম্ভব।  কি কি উদ্যোগ গ্রহণ করতে হবে ? কৃষিকে সম্পূর্ণ বাণিজ্যিকীকরণ করা, উপজেলা কৃষি অফিসের মাধ্যমে সরাসরি প্রকৃত কৃষকের কাছ থেকে ...

কৃষকের বোবা কান্না... অতপর আপনার করণীয়:-

কৃষকের বোবা কান্না... অতপর আপনার করণীয়:-- ধান-চাল, শাক-সবজির দাম একটু বাড়লে সকল মিডিয়ায় খবরের হেড লাইন থাকে "বাজারে আগুন"। যেটা কৃষি সামগ্রী, জীবন রক্ষাকারী ঔষধ, নির্মাণসামগ্রী, পোষাক কিংবা অন্য কোন দ্রব্যের ক্ষেত্রে অথবা চাকুরিজীবি বা শ্রমিকের পারিশ্রমিক বৃদ্ধির ক্ষেত্রে আলোচিত হয়না । কারণ হলো দেশে কৃষকের মোট সংখ্যার তুলনায় অন্যান্য পেশাজীবীর সংখ্যা বেশী । দ্বিতীয়ত কৃষকদের কোন সংগঠন নাই । স্পেশালি কৃষকের সমস্যা, প্র্তিকূল পরিবেশ, বাজার ব্যবস্থাপনা বা স্বার্থ রক্ষার জন্য কোন সংগঠন অথবা কোন গনমাধ্যম কাজ করেনা । কিছু সংগঠন, ব্যক্তি অথবা নেতারা সভা সেমিনারে কৃষকের পক্ষে দু এক বলে থাকেন বলতে হয় বলে । আদতে সমাজ থেকে রাষ্ট্র কৃষক কে শুধুই অবহেলা করে গেছে । কিভাবে দেশের কৃষি এবং কৃষক বাঁচানো যায়, প্রকৃতপক্ষে সে চিন্তা কারো নাই । স্বাধীনতার ৫০ বছর পরেও কৃষকের জন্য কোন দৃশ্যমান নীতিমালা রাষ্ট্র উপহার দিতে পারেনি । নিশ্চয়তা দিতে পারেনি কৃষিপণ্যের নায্য বাজারমূল্যের। কৃষি ভর্তুকি ছাড়া কৃষক বাঁচানোর নেই কোন পদক্ষেপ । বরং সর্বত্র যেনো কৃষকের মরণ ফাঁদ পেতে রাখা । কোন সমস্যা নাই । একদিন শ্...