কথায় কর্মে প্রচলিত #শিরক : পর্ব ০৩
আমরা দুনিয়ার বিভিন্ন প্রয়োজনে একজন অন্যজনকে সহযোগিতা করে থাকি। কখনো কখনো কারো কাছ থেকে অধিক সহযোগিতা,সহানুভূতি পেতে আমরা তাকে বিভিন্ন কথা দিয়ে আকৃষ্ট করার চেষ্টা করি। আবার অনুপায় হয়েও এমন কথা বলে থাকি যে,
"ওপরে আল্লাহ্ নিচে আপনি"। #নাউযুবিল্লাহ।।
এমন কথা বলার মাধ্যমে মূলত আমরা তাকে বুঝাতে চাই যে, আপনি চাইলেই আমার কাজটা হয়ে যাবে। এমন কথা বলার মাধ্যমে আমরা নিজের অজান্তেই বড় শিরক করছি।
কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া কি কিছুই হয়? হওয়া সম্ভব? না, মোটেই সম্ভব নয়।
#আল্লাহ নিজেই কোরআনে বলেছেন,
وَمَا تَشَاءُونَ إِلَّا أَن يَشَاءَ اللَّهُ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا
‘‘তোমরা আল্লাহ তা‘আলার ইচ্ছার বাইরে কিছুই ইচ্ছা করতে পারো না। আল্লাহ সর্বজ্ঞ ও সুবিজ্ঞ’’। (সূরা দাহার: ৩১)
#আল্লাহ তা‘আলা সূরা তাকবীরের ২৯ নং আয়াতে বলেন,
وَمَا تَشَاءُونَ إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ
‘‘তোমরা আল্লাহ রাববুল আ'লামীনের ইচ্ছার বাইরে কোনোই ইচ্ছা করতে পারো না’’।
#আল্লাহ তা‘আলা সূরা আনআমের ৩৯ নং আয়াতে বলেন,
مَن يَشَإِ اللَّهُ يُضْلِلْهُ وَمَن يَشَأْ يَجْعَلْهُ عَلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ
‘‘আল্লাহ যাকে ইচ্ছা বিপথগামী করেন আবার যাকে চান সত্য সরল পথে পরিচালিত করেন’’।
এ ছাড়াও আরো অনেক আয়াত রয়েছে যা প্রমাণ করে যে, আল্লাহ তা‘আলা যা কিছু করার ইচ্ছা করেন, তাই হয়। তিনি যা করার ইচ্ছা করেন না, তা হয় না। তার রাজত্বের মধ্যে কিভাবে এমন কিছু হতে পারে, যা তিনি চান না!!
পোস্ট ট্যাগ :
কথায় শিরক
কর্মে শিরক
আকিদায় শিরক
হে আরশের মালিক, হে সকল বিশ্ব ভ্রমান্ডের আধিপতি, হে আমার ইচ্ছা-অনিচ্ছার নিয়ন্ত্রণ কর্তা, আমাকে এবং সকল বিশ্বাস স্থাপনকারীকে আপনি সাহায্য করুন। আমাদের ইসলামের সহীহ, সরল পথে পরিচালনা করুন। আপনি সাহায্য না করলে আমরা পথভ্রষ্টদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবো। সকল অকল্যাণ এবং অশুভ থেকে আপনি আমাদের নিরাপত্তা দান করুন -- আমিন।

মন্তব্যসমূহ