কথায় কর্মে প্রচলিত #শিরক : পর্ব ০২
কেউ যদি আমাদের প্রশ্ন করে, কেমন আছেন ? তাহলে আমরা অনেকেই বলি, আপনার দোয়ায় অথবা মা-বাবার দোয়ায় অথবা পীর-মুর্শিদের দোয়ায় ভালো আছি। "নাউযুবিল্লাহ", এটা বলাই শিরক। সকলে দোয়া করতে পারে ঠিকই। কিন্তু সেই দোয়া কি ভালো রাখার ক্ষমতা রাখে ? কেউ আমার জন্য দোয়া করলো, সেজন্য আল্লাহ কি আমাকে ভালো রাখতে বাধ্য ? অবশ্যই না, বরং ভালো বা মন্দ রাখার একমাত্র মালিক আল্লাহ।
বরং আল্লাহ ভালো রেখেছেন "আলহামদুলিল্লাহ", এটা বলাই বিশুদ্ধ। হে রাব্বুল আ'লামীন, আমাদের সহীহ ও সরল পথে চলার তৌফিক দান করুন -- আমিন।

মন্তব্যসমূহ