কথায় কর্মে প্রচলিত #শিরক : ( কোন দিন, তারিখ, স্থান, গাছ বা প্রাণীতে অমঙ্গল মনে করা )
দৈনন্দিন জীবনে বিভিন্ন কর্মে জড়িয়ে রয়েছি। পারিবারিক, সামাজিক বা জীবিকার জন্য আমাদের হাজারো রকমের কাজ করতে হয়। এসব কর্ম সাধন করতে গিয়ে আমরা সবসময় যে সফল হয়ে থাকি, তা কিন্তু নয়। ব্যর্থতাও কখনো কখনো বরণ করতে হয়। আর এই ব্যর্থতাকে যাতে এড়িয়ে চলতে পারি, সেজন্য আমরা সমাজের প্রচলিত কিছু নিয়ম মেনে থাকি। যেমন, ১: শনিবার অমঙ্গল ভেবে কোন শুভ কাজ শুরু না করা। ২: রবিবার বাঁশ না কাঁটা ৩: ব্যবসা প্রতিষ্ঠানে অথবা ঘরে প্রবেশের সময় হাত দিয়ে সালাম করা বা চুমু খাওয়া, ৪:চলার পথে কোন মানুষ,প্রাণী বা গাছকে অশুভ মনে করে তাকে এড়িয়ে চলা, ৫: ঘর থেকে বের হবার সময় হোঁচট খেলে সামনে বিপদ রয়েছে মনে করা ইত্যাদি। #নাউযুবিল্লাহ, এর সবগুলোই শিরক।
ভালো-মন্দ, শুভ - অশুভ, লাভ- লোকসান, বিপদ -আপদ এর সবকিছুর নির্ধারন করার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। কোন কাজ শুরু করার পূর্বে, "মহান সৃষ্টিকর্তা সমস্ত ফয়সালার একমাত্র মালিক" মেনে তার নামে শুরু করাই ঈমান। এখানে অন্য কাউকে এবিষয়ে ক্ষমতাবান মনে করা স্পষ্ট #শিরক।
হে রাব্বুল আ'লামিন, আমাদের কে সকল শিরক মুক্ত সরল জীবন দান করুন-- আমিন।

মন্তব্যসমূহ